Job Type : ফুল টাইম
Published : 11 December 2025
Deadline : 31 December 2023
Salary : সংস্থার বেতন কাঠামো অনুযায়ী
Vacancy : ৩
Job Location : নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ,
অগ্রগতি সেবা সংস্থা (অসেস) জাতীয় পর্যায়ের একটি সুপ্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। অগ্রগতি সেবা সংস্থা MRA কর্তৃক অনুমোদিত একটি স্বনামধন্য MFL ব্যাংক ও বিভিন্ন না সংস্থার অর্থায়নের নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ, অঞ্চলে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন করছে। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে জরুরী ভিত্তিতে নিম্নোক্ত পনে দক্ষ কর্মী নিয়োগের জন্য সং, উদ্যমী এবং কর্মঠ প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে। প্রার্থীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, বেতন-ভাতা ও করণীয় নিম্নে উল্লেখ করা হলো
৩০,০০০/- ও মটরসাইকেল জ্বালানী বাবদ ৩,০০০/-
স্নাতক/স্নাতকোত্তর
এরিয়া ম্যানেজার পদে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
চাকুরীতে স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস, বাৎসরিক ইনক্রিমেন্ট, বাইসাইকেল/মোটরসাইকেল ঋণ সুবিধা, কর্মী কল্যাণ তহবিল হতে চিকিৎসা অনুদান, মৃত্যু/দূর্ঘটনা জনিত (বীমা সুবিধার ন্যায়) আর্থিক সহায়তা এবং মাঠ পর্যায়ে পুরুষ ও মহিলা কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সকল সুবিধা প্রদান করা হবে। এছাড়া প্রত্যেক কর্মীদের বেতনের অতিরিক্ত মাসিক ইনসেনটিভ এর ব্যবস্থা আছে। তাছাড়াও যোগা কর্মীদের কাজের মূল্যায়নের ভিত্তিতে পদোন্নতি প্রদান করা হয়।
আগ্রহী প্রার্থীদেরকে জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, এনআইডি কার্ডের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটসহ আবেদনপত্র বরাবর, নির্বাহী পরিচালক, অগ্রগতি সেবা সংস্থা, ঠিকানাঃ ভেলা নগর, চিনিশপুর (জাহানারা মঞ্জিল), গ্যাস অফিস রোড এই ঠিকানায় প্রেরণ (খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে) অথবা নিকটস্থ অগ্রগতি সেবা সংস্থা শাখা অফিস সমূহে জমা অথবা ইমেইল- agragatia@gmail.com এ প্রেরণ অথবা ০৯৬৭৭৬০১০২৮/০১৯০৭-১৪০৪০৪ নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হলো। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। চাকুরীর জন্য কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে। অগ্রগতি সেবা সংস্থা নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ স্বচ্ছতা অবলম্বন করে এবং বিকাশ/নগদ বা অন্য কোনো ডিজিটাল পদ্ধতির মাধ্যমে কোন প্রকার লেনদেন করেনা। সুতরাং চাকুরীতে আবেদনের পর কারো দ্বারা আর্থিক লেনদেন জনিত প্রতারণা থেকে বাচার জন্য পূর্বে সতর্ক করা হলো। নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
নির্বাহী পরিচালক অগ্রগতি